স্কুল অভ দা হলি কুরআন-এর শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার জন্য রয়েছে একটি সমৃদ্ধ ও মনোরম গ্রন্থাগার। এখানে শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি উপযোগী বিভিন্ন ধরনের পাঠ্যবই, কুরআন মাজীদ, হাদিস, ইসলামিক ও নৈতিক শিক্ষামূলক বই, গল্প, সাহিত্য ও সাধারণ জ্ঞান বিষয়ক বই রয়েছে। শিক্ষার্থীরা অবসর সময়ে গ্রন্থাগারে বসে বই পড়ার সুযোগ পায়। নিয়মিত বই পড়ার মাধ্যমে তাদের জ্ঞান, চিন্তাশক্তি, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকশিত হয়। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞান ও আলোকিত চিন্তার জগতে এগিয়ে দেওয়া। আমাদের একটি বড় গ্রন্থাগার আছে। সেখানে একসাথে প্রায় ১০০ জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারে।